জাতীয়

৫০ পুলিশ সুপারসহ ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৫:২০:৩৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
বাংলাদেশ পুলিশের ৫০ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক তিনটি প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। একটি প্রজ্ঞাপনে ১৯ ও আরেকটি প্রজ্ঞাপনে ৩১ জন পুলিশ সুপার এবং পৃথক অপর প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
এসব কর্মকর্তাকে ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST