প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ , ১২:১৯:১৬ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
স্বাধীনতার পর কোনো সরকার মাত্র এক মাসে বর্তমান সরকারের মতো এত সাফল্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
মঙ্গলবার (১৭ মার্চ) বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় অবস্থিত এ.কে. স্কুল মাঠে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে নিজ উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এসময় রহমাতুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একাধিক কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করেছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু করে সরকার একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের ফলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের এ উন্নয়নধারা ও জনমুখী কার্যক্রম অব্যাহত থাকার মধ্য দিয়ে দেশ আরও এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্বা এবায়দুল হক চান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম রাড়ী, সদস্য সচিব আব্বাস উদ্দিন, বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, সদস্য শেখ হুমায়ুন কবির মাসুদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল হক ফরাজী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান ও সদস্য সচিব মো: শহিদুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক দলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিখ সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, জাতীয়তাবাদী ওলামাদলের জেলার আহ্বায়ক প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আব্দুর রব, গণঅধিকার পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, এনসিপির জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা ও সদস্য সচিব আবু সাঈদ ফেরদৌস, সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদসহ মহানগর, জেলা ও সদর উপজেলার বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতাকর্মীরা।


















Design & Developed by BD IT HOST