সারাদেশ

সিরাজগঞ্জে তেল নেই’ অজুহাতে বন্ধ রাখা পাম্পে মিলল ১৮০০ লিটার জ্বালানি

  প্রতিনিধি 28 March 2026 , 10:02:44 প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখার অভিযোগে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা তেল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত দি ইস্টার্ন লিমিটেডের তেল পাম্পে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ।
ভুক্তভোগীরা জানান, পাম্প কর্তৃপক্ষ পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ অজুহাতে বিক্রি বন্ধ রাখে। বিষয়টি প্রশাসনকে জানালে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি পাম্পের মজুত যাচাই করে প্রায় ৭০০ লিটার পেট্রল ও ১১০০ লিটার অকটেন মজুত থাকার সত্যতা পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ জানান, মজুত তেল থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ বিক্রি বন্ধ রেখেছিল, যা অনিয়ম। পরে তাৎক্ষণিকভাবে পাম্পটিতে তেল বিক্রি পুনরায় চালু করা হয় এবং পাম্প কর্তৃপক্ষকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST