গনমাধ্যাম

সাংবাদিক সিদ্দিকুর রহমানকে দেখে নেয়ার হুমকি

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৫ , ৯:৩৩:২১ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির সোহাগ। গতকাল দেড়টার দিকে মুঠোফোনে ওই হুমকি প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এধরনের একটি অডিও ফাঁস হলে মুহুর্তেই তা ভাইরাল হয়। মুঠোফোনে ওই অডিওতে সাংবাদিকের পরিচয় জানার পর তিনি বলেন, আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইডে কেন গিয়েছো। কিসের জন্য যাবি ? অনিয়ম করলে অফিস দেখবে তুই কে। আপনি কি সিভিল ইজ্ঞিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে। সাইডে চৌউদ খাইতে যাও? আমি আসতেছি তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আছি তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফইজলামি ছোদাও? তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কি করতে হবে সেটা দেখাইতেছি। অচ্ছা তুই থাক, আমি বাউফল আসতেছি, তুই থাক। তোকে দেখে নেব। বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগ নামের পটুয়াখালী ভিত্তিক ঠিকাদারকে ফোন করলে তিনি আমাকে পরবর্তীতে ফোন দিয়ে হুমকি প্রদান করেন।
পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির সোহাগ বলেন, সাংবাদিকের সাথে আমি কোন খারাপ ব্যবহার করেনি। আমি বলেছি আমার এক ভাই কাজ করে। আমরা সবাই নিজেরা নিজেরা কোন সমস্যা হলে বসে কথা বলে সমাধান করবো।
এ বিষয় পটুয়াখালী জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন,সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবেন। তাদের পেশাগত কাজে কেউ বাঁধা প্রদান কিংবা হুমকি দেওয়ার বিষয় যুবদল সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে সেটা অবশ্যই দুঃখজনক।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST