জাতীয়

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ১২:৩৫:৩০ প্রিন্ট সংস্করণ

দৈনিক একাত্তরের পাতা ডেক্স:
দেশের ১৮ জেলার ওপর দিয়ে সকালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের ৫ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (≥৮৯ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST