প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ১১:১৯:৪৪ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলমান রয়েছে। ঠিক তখনই জমকালো আয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্ঠান করেছে রাজশাহী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বৃহস্পতিবার দুপুরে এলজিইডির কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি রাজশাহী বিভাগে সদ্য যোগদান করা অতিরিক্ত প্রধান প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী। অনুষ্ঠানের ব্যানারে লেখা আয়োজনে এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা। তবে কোনো বিদায়ী ও যোগদানকারী কর্মকর্তা আয়োজনের দায়িত্ব না নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন।
এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের একাংশের সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের শেষ দিন বৃহস্পতিবার। এদিন বেলা ১২টার দিকে এলজিইডির রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জি পি চৌধুরীর বিদায় ও একই পদে মলয় কুমার চক্রবর্তীকে বরণ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহাদত হোসেনকে বিদায়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে দপ্তরের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।
রাষ্ট্রীয় শোকের দিনে এ ধরনের আড়ম্বর অনুষ্ঠান আয়োজন নিয়ে খোদ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। তবে চাকরি হারানোর ভয়ে কেউ বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
জানা গেছে, এই বরণ ও বিদায় অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৮ জেলার নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশল কর্মকর্তারা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। তারা বিদায়ী সিনিয়র প্রকৌশলীদের তাদের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্যও দেন। অনুষ্ঠানে শেষে প্রকৌশলীরা আয়োজিত এক প্রীতিভোজে যোগ দেন।
এ বিষয়ে সদ্য যোগদান করা অতিরিক্ত প্রধান প্রকৌশল মলয় কুমার চক্রবর্তী উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি এই অনুষ্ঠানের আয়োজক নন। তিনি আয়োজন সংক্রান্ত দায়িত্ব গ্রহণও করেননি। তাই এ বিষয়ে তিনি আয়োজকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
অন্যদিকে সদ্য বিদায়ী অতিরিক্ত প্রধান প্রকৌশল জিপি চৌধুরী জানান, তিনিও এ বিষয়ে কিছুই বলতে পারবেন না। তাকে বিদায় দেওয়া হয়েছে মাত্র। কর্মকর্তা কর্মচারীরা আয়োজন করেছেন।
জানা গেছে সম্প্রতি এসব কর্মকর্তার বদলির আদেশ হয়।
এদিকে অনুষ্ঠানে অতিথির আসনে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী দপ্তরের নির্বাহী প্রকৗশলী রোমেল হায়দার জানান, তারা জানেন আজ রাষ্ট্রীয় শোকর দিন। তবুও যেহেতু সিনিয়র স্যারেরা বিদায় ও যোগদান করছেন, তাই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST