সারাদেশ

রাজশাহী-৬ নাজমুল হকের সম্পদ ৩০ লাখ, মামলা ১৪টি

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৯:৩৭:১২ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের হলফনামায় মোট সম্পদের তথ্য দিয়েছেন ২৯ লাখ ৯৬ হাজার ৯৯২ টাকা। তার নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫০ হাজার টাকা।
অধ্যক্ষ নাজমুল হকের বিরুদ্ধে মামলা ১৪টি। এর মধ্যে ৫টি খালাস ও ৫টি প্রত্যাহার করা হয়েছে। বাকি ৪টি মামলা বিচারাধীন রয়েছে।
৫০ টাকার স্ট্যাম্পে ৮ পৃষ্ঠার হলফনামার বিবরণীতে অধ্যক্ষ নাজমুল হকের কৃষি, ব্যবসা ও চাকরি খাতে বাৎসরিক আয় দেখিয়েছে ১০ লাখ ১ হাজার ৪৯৯ টাকা। ৫১ বছর ৬ মাস ১ দিন বয়সি নাজমুল হক রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চূড়ান্ত হয়েছে।
নাজমুল হক চারঘাট উপজেলার হলিদাগাছির চামটা গ্রামের আবদুল হাকিম ও শামসুন্নাহার দম্পতির ছেলে। স্ত্রী দুলালি খাতুন। শিক্ষাগত যোগ্যতা এমএসএস (রাষ্ট্র বিজ্ঞান)। পেশা চাকরি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST