আন্তর্জাতিক

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়: জেনারেল ড্যান কেইন

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৬ , ৮:০৯:০৪ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে কেবল একটি ‘সাময়িক বিরতি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
বুধবার (৮ এপ্রিল) মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য মার্কিন সেনারা পুরোপুরি প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে জেনারেল কেইন দাবি করেন, সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।
মার্কিন গোয়েন্দা ও সামরিক তথ্যের বরাত দিয়ে তিনি জানান, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে। দেশটির নৌবহর এবং অস্ত্র কারখানার ৯০ শতাংশেরও বেশি বর্তমানে অকেজো বলে উল্লেখ করেন তিনি।
জেনারেল কেইন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইরানের পক্ষে তাদের প্রধান নৌ-যুদ্ধজাহাজগুলো পুনরায় তৈরি বা সচল করতে এখন কয়েক বছর সময় লেগে যাবে।
এছাড়া যুদ্ধবিরতি চললেও মার্কিন সামরিক কৌশলে কোনো শিথিলতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন এই মার্কিন জেনারেল। তিনি বলেন, ‘আমাদের সেনারা প্রস্তুত রয়েছে। যদি আদেশ আসে, তবে যেকোনো মুহূর্তে আমরা পুনরায় কম্ব্যাট অপারেশন বা সরাসরি যুদ্ধ শুরু করতে সক্ষম।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST