ধর্ম

বাউফল ইসলামী তরুণ সমাজের উগ্যোগে ঈদ শুভেচ্ছা বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২৫ , ৩:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী তরুণ সমাজের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে শহরের পাবলিক ফিল্ড মোর প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে রেলি অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
ঈদ শুভেচ্ছা ও রেলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল ইসলামী তরুণ সমাজের উপদেষ্টা আল আমিন মুন্সি, বাউফল ইসলামী তরুণ সমাজের সভাপতি আবু বকর সিদ্দিক শোয়েব, সিনিয়র সহ-সভাপতি অলিউল্লাহ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আরিফ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ইমন, সাবেক সভাপতি মারুফ বিল্লাহ ইউনুস, নাজমুল হক তারা, রুবেল মাহমুদ, নাজমুল আকন, প্রচার সম্পাদক নাইমুল ইসলাম রনি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। এছাড়াও স্থানীয় তরুণ সমাজের সদস্যগণ মিছিলে অংশগ্রহণ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST