প্রতিনিধি ১ অক্টোবর ২০২৬ , ২:২২:৫২ প্রিন্ট সংস্করণ
বাউফলে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), কৃষি মন্ত্রণালয়।
২৯, ৩০ সেপ্টেম্বর ও ০১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত উপজেলা হল রুমে প্রশিক্ষণ কক্ষ-০১ এ এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ। বিশেষ অতিথী ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিলন। বারটান, বরিশালের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা ছিমি সেশন নেন।
প্রশিক্ষণে বাউফল উপজেলার বিভিন্ন স্তরের ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এসএএও (উপসহকারী কৃষি কর্মকর্তা), মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্যকর্মী, ইমাম, পুরোহিত ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এই কার্যক্রমে ফলিত পুষ্টির গুরুত্ব, সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |






Design & Developed by BD IT HOST