বরিশাল

বাউফলে সাবেক এমপি শহিদুল আলমের নির্দেশনায় ছাত্রদল সভাপতির বস্ত্র বিতরণ: দোয়া ও প্রশংসায় ভাসলেন ফাহাদ

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৬ , ৫:২৫:১৮ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের গুচ্ছগ্রামে এক মানবিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের নির্দেশনায় এবং বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের ব্যক্তিগত উদ্যোগে আজ শুক্রবার (২০ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে এলাকার অসহায় ও দুস্থ নারী ও পুরুষ মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

শাড়ি বিতরণের সময় গুচ্ছগ্রামের অসহায় নারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। নতুন শাড়ি হাতে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রদল সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের জন্য মন খুলে দোয়া করেন। সুবিধাভোগী এক নারী জানান, বিপদের দিনে যারা এভাবে আমাদের পাশে দাঁড়ায়, আল্লাহ তাদের মঙ্গল করবেন।
বিতরণকালে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ বলেন, আমাদের অভিভাবক সাবেক এমপি শহিদুল আলম তালুকদার সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকার শিক্ষা দেন। উনার নির্দেশেই আজ আমরা এই ক্ষুদ্র উপহার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মানুষের মুখে এই হাসিটুকুই আমাদের বড় পাওয়া।
এ সময় উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ জানান, জনসেবামূলক এমন কর্মকাণ্ড আগামীতেও উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: বরিশাল

বাউফলে আদাবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শত শত মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাউফলে ঢাকা-বাউফল রুটে পরিবহন নৈরাজ্য বন্ধ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি NCP নেতা মুজাহিদুল ইসলাম শাহিনের

মেজর হাফিজ অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

বরিশালে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ৫

গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটি থেকে ধারালো ব্লেড উদ্ধার, রক্ষা পেল প্রথম শ্রেণির শিক্ষার্থী

বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: বাউফলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির

Design & Developed by BD IT HOST