গনমাধ্যাম

বাউফলে সাংবাদিক শফিকুল ইসলামের পিতার কুলখানি ও দোয়া অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৪ , ৬:৩১:৪২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
প্রেসক্লাব বাউফলের যুগ্ম সাধারণ সম্পাদক,
বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবকল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক শফিকুল ইসলামের পিতা আবদুর রশিদ চৌকিদার এর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯নভেম্বর জুমআ বাদ পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে মরহুমের নিজ বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন তার পরিবারবর্গ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রামের স্থানীয় লোকজন অংশগ্রহন করেন।এসময়
সাংবাদিক শফিকুল ইসলাম এর পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন,এবং বিশ্ব মুসলমান জাতির শান্তি কামনায়ও দোয়া করা হয়।
প্রেসক্লাবের সাংবাদিক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন মরহুমের ছেলে সাংবাদিক শফিকুল ইসলাম ।
উল্লেখ্য, মরহুম আঃ রশিদ গত ২৭ নভেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।মরহুমকে ২৮ নভেম্বর সকাল ৮টা ৩০মিনিটে জানাজা শেষে তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST