বরিশাল

বাউফলে নারী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

  প্রতিনিধি 2 November 2025 , 9:41:17 প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জালাল হাওলাদার দীর্ঘদিন ধরে ওই প্রতিবন্ধী নারীকে নানাভাবে উত্যক্ত করছিলেন।
শনিবার রাতে সুযোগ পেয়ে তিনি ওই নারীকে রান্নাঘর থেকে মুখ চেপে পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন।
নারীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলেই অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বাউফল থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
ভুক্তভোগীর পরিবার বিষয়টি লিখিতভাবে থানায় জানালে মামলা দায়ের করা হয়।
রবিবার সকালে ধর্ষণের শিকার নারীকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুপুরে অভিযুক্ত জালাল হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন,অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST