বরিশাল

বাউফলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আনিসুর রহমানের পথসভা ও লিফলেট বিতরণ

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৫ , ৮:৫৩:৫২ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জিয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান।
বুধবার (০২ এপ্রিল ২০২৫ ) বিকেলে নওমালা ইউনিয়ন নগরের হাট নামক এলাকায় তারেক রহমানের ৩১ দফাই দেশ ও জাতীর মুক্তির সনদ-শীর্ষক উন্মুক্ত আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান(আনিস) বলেন, প্রথমেই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন এবং দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে, এ দেশকে সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করব, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক আলোচনা করেন তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী মিরা খান,
ঢলি সুলতানা, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য খায়রুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল মৃধা, যুব নেতা রুহুল আমিন, যুব নেতা জসিম ওঝা, যুব নেতা জহিরুল ইসলাম মিনা, ছাত্রনেতা সুজন, ছাত্র দল নেতা হাবিব ও ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST