প্রতিনিধি ৫ মার্চ ২০২৬ , ৯:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে পৃথক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই পৃথক দুটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাগুলোতে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব এবং বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুলের প্রধানগণ অংশগ্রহণ করেন।
স্থানীয় সরকার শক্তিশালীকরণ: সকালে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ে ড. মাসুদ এমপি বলেন,জনগণের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বিকেলে শিক্ষক প্রতিনিধিদের সাথে সভায় প্রধান অতিথি বলেন, একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও নিষ্ঠার মাধ্যমেই আগামী প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে শিক্ষক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
উভয় সভা শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের সম্মানে পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST