প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৪ , ৮:৩৬:৪২ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ডের সভাপতিত্বে ওই স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভার শুরুতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। পরে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিবরতা পালন করা হয়।
সভায় গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার খন্দকার নাজমুস সাকিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মো. মোসারেফ হোসেন, অভ্যুত্থানে আহত উপজেলার ধুলিয়া ইউনিয়নের বাসিন্দা গাজী ওহেদুল হক, সূর্যমণি ইউনিয়নের বাসিন্দা মো. রেজাউল সিকদার প্রমূখ।












Design & Developed by BD IT HOST