প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৫ , ১০:২৭:০২ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় বাউফল থানার উত্তর পাশে নতুন কার্যালয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর। ভিপি নুরুল হক নুর বলেন,গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। বাউফল উপজেলায় আমাদের কার্যালয় উদ্বোধন এই অঞ্চলের মানুষের সাথে আমাদের কাজকে আরও গতিশীল করবে। আমি আপনাদের সন্তান আমার দাদা বাড়ি কালাইয়াতে আমি আপনাদের দোয়া চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ শাহ আলম শিকদার,
পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান,
শ্রমিক অধিকার পরিষদের পটুয়াখালী জেলা সভাপতি মোঃ ফারুক হোসেন,
ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, বাউফল উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মাহমুদ, ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ হাসিব মল্লিক। তারা তাদের সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
গন অধিকার পরিষদের আহবায়ক বক্তব্যে মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, এই কার্যালয় কেবল একটি ভবন নয়, এটি হবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমরা স্থানীয় জনগণ, প্রশাসন ও সকল স্তরের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব।
সঞ্চালক মোহাম্মদ শাকিল আহমেদ সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশ নেন।


















Design & Developed by BD IT HOST