জাতীয়

পাম্পে যে তেলে দুদিন যেতো এখন তা ২ ঘণ্টায় শেষ, জ্বালানি মন্ত্রী

  প্রতিনিধি ২৬ মার্চ ২০২৬ , ৮:৩৬:০৪ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। এই তেল যায় কোথায়? তেল নিয়ে কাউকে তেলেসমাতি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাকে পেট্রল পাম্প এবং পেট্রল ডিপো পাহারা দেওয়া লাগে যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে, কারণ মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হোসেন, সিভিল সার্জন নুরুল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেছের আলী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, কামারখন্দ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST