বরিশাল

পটুয়াখালীতে এসএসসিতে চার স্কুলের কেউ পাশ করেনি

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৫ , ৮:৫৩:৫২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলার চারটি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। এসব বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল থেকে ১ জন, মির্জাগঞ্জ কিসমতপুর গার্লস স্কুল থেকে ২ জন, দশমিনা পূর্ব আলীপুর হাই স্কুল থেকে ৮ জন এবং দুমকি জলিশা গার্লস স্কুল থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে পাশের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্যতে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত এসএসসি ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।
এবার পটুয়াখালী জেলায় গড় পাশের হার ৫৫.৭২ শতাংশ, যা বরিশাল বোর্ডের সামগ্রিক গড় ৫৫.১৮ শতাংশের চেয়ে কিছুটা বেশি।
তবে চারটি বিদ্যালয়ের এমন ফলাফল প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক মানকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারি বেতন ভাতা নিয়ে কমসংখ্যক শিক্ষার্থীও পাশ না করায় জেলায় হাস্যরসে পরিণত হয়েছে প্রতিষ্ঠান গুলো। এ চার বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মোবাইল বন্ধ করে রেখেছেন।
শিক্ষা অফিস সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয়গুলোর প্রশাসনিক অবস্থা, পাঠদানের পরিবেশ ও শিক্ষকদের দায়বদ্ধতা খতিয়ে দেখা হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো প্রধান শিক্ষকে সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জেল শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, নীতিমালা অনুযায়ী বোর্ড এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেবে, আমরা সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST