প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ , ২:০৩:১০ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি নান্টু লাল দাসকে নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা ও অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, তার জন্মস্থান ফেনী জেলার সোনাগাজী চর এলাকায় এবং তিনি অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
অভিযোগে আরও বলা হচ্ছে, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি পরিবার নিয়ে কিছুদিন ভারতে অবস্থান করলেও পরবর্তীতে কৌশলগতভাবে ঢাকার নয়াপল্টন থানা এলাকায় এসে প্রভাব বিস্তার করে চলাফেরা করছেন। এ নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
পাশাপাশি, ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর অবস্থান, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং অন্যান্য সহযোগিতাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের আর্থিক সহায়তা দেওয়ারও গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
উত্থাপিত এসব অভিযোগ ও আলোচনার সত্যতা কতখানি, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।












Design & Developed by BD IT HOST