প্রতিনিধি ২ আগস্ট ২০২৬ , ৮:৩১:৪২ প্রিন্ট সংস্করণ
নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং রিজার্ভ ইন্সপেক্টর (আরআই)-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ অলিউর রহমান ও রকিবুল হাসান সাকিব-এর নরসিংদী জেলায় বাস্তব প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়া এবং নরসিংদী জেলার আরআই (সশস্ত্র) মীর শহিদুল ইসলাম-এর বদলিজনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি বিদায়ী কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে নতুন কর্মস্থলে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং নরসিংদী জেলায় দায়িত্ব পালনকালে তাঁদের অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে শুভকামনা জানান।


















Design & Developed by BD IT HOST