প্রতিনিধি ৫ জুলাই ২০২৪ , ৩:০১:১৪ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স
দিনাজপুর ফুলবাড়ি সড়কের পাঁচবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান।
এ সময় আহত ২৮ জনের মধ্যে গুরুতর আহত এক শিশুসহ তিনজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপারসহ পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হন। হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক একাত্তরের পাতা /স












Design & Developed by BD IT HOST