প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ , ৫:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ
দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে আধুনিক পুষ্টিবিজ্ঞান ও হরমোনজনিত স্বাস্থ্য সমস্যা বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ইউনিয়নের গসানি গ্রামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘নিউট্রিক গ্রুপ’ (মালয়েশিয়া) এবং ‘নিউট্রিক ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড’-এর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান আলোচ্য বিষয় ছিল মানবদেহের প্রধান ৮টি হরমোনের ভূমিকা এবং পুষ্টির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি।
সেমিনারে বক্তারা বলেন, সুস্থ ও দীর্ঘায়ু পেতে হলে শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা করা অপরিহার্য। বিশেষ করে হিউম্যান গ্রোথ হরমোন (HGH), মেলাটোনিন ও থাইরয়েডসহ গুরুত্বপূর্ণ হরমোনগুলোর সঠিক কার্যকারিতা ব্যাহত হলে অকাল বার্ধক্য ও জটিল রোগ সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে আধুনিক পুষ্টিবিজ্ঞানের অবদান এবং ‘বায়ো স্প্রে প্লাস’-এর মতো পুষ্টিকর উপাদানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা আরও জানান, ২২টি অ্যামিনো অ্যাসিড, ১০টি ভিটামিন এবং ১০টি মিনারেল সমৃদ্ধ এই বিশেষ ফর্মুলেশন শরীরকে ভেতর থেকে পুনরুজ্জীবিত করতে সক্ষম। “জীবন যতদিন-সুস্থতা ততদিন”—এই স্লোগানকে সামনে রেখে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
সেমিনারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকার মালিবাগের আয়েশা শপিং কমপ্লেক্সে অবস্থিত তাদের প্রধান কার্যালয়ের মাধ্যমে দেশজুড়ে এই স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দুপুর ১টায় আলোচনার সমাপ্তি ঘোষণা করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সেমিনার শেষ করা হয়।


















Design & Developed by BD IT HOST