বরিশাল

তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম, মুজাহিদুল ইসলাম শাহিন

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৫ , ১০:২৩:২১ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, এনসিপি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এনসিপির নেতৃত্বে রয়েছেন অল্প বয়সী তরুণরা। তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম—যেভাবে এই তরুণরা আওয়ামী লীগকে সরকারকে বিদায় করেছে।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনেকেই বলে, এতো অল্প বয়সে এমপি কিভাবে হবে? জনগণ যদি চায়, তাহলে এমপি হওয়া সম্ভব। বাউফলের সাবেক এমপি আ.স.ম. ফিরোজ ২৭ বছর বয়সে প্রথমবার এমপি হয়েছিলেন। ১৯৭৩ সালে বাউফলে আমার চেয়ে কম বয়সী একজনকে জনগণ এমপি বানিয়েছিল। সংবিধান অনুযায়ী ২৫ বছর বয়স হলে একজন ব্যক্তি এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এমপি হওয়ার উদ্দেশ্যই হলো জনগণের খেদমত করা, আপনারা যদি খেদমত করার সুযোগ দেন ইনশাআল্লাহ আপনাদের খেদমত করবো।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা  এনসিপি যুগ্ম সমন্বয়কারী  বশির আহাম্মেদ,অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তির  যুগ্ম আহ্বায়ক  মুহাম্মাদ রুহুল আমিন, পটুয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তি সদস্য সচিব  রিফায়েত কবির খান , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুকুল ইসলাম মিলন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST