রাজনীতি

জুলাই ঘোষণাপত্রে কিছু বিষয় অনুপস্থিত: এনসিপি

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ৯:৪৬:০৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
জুলাই ঘোষণাপত্রে কিছু বিষয় অনুপস্থিত থেকে গেছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ছাড়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের আগেই সরকারের কাছে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিতের বিষয়ে নিশ্চয়তা চেয়েছে দলটি।
আজ বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার পঠিত জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকে এনসিপি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST