সারাদেশ

কালীগঞ্জে ১ হাজার ৭০০ চারা বিতরণ

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ , ৭:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ

মোঃ মুক্তাদির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৭০০টি বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে তুমলিয়া ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, একটি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুর জন্মের পর যেমন যত্ন নেওয়া হয়, তেমনি প্রতিটি চারা গাছকেও নিয়মিত যত্ন নিতে হবে।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST