সারাদেশ

কাজিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৬ , ১১:১৮:২৬ প্রিন্ট সংস্করণ

কাজিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী।

মোঃ আব্দুর রব মনসুর,কাজিপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে অবস্থিত আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে ২০২৬ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ রা সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজেটির অধ্যক্ষ মোঃ মহসীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া এবং কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কলেজের সভাপতি গোলাম মোস্তফা, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থী রিপন আহসান ঋতু।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। কলেজের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST