রাজনীতি

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ , ৭:৩২:২৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। তীব্র তেল সংকটে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পেট্রল পাম্পগুলোতে তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীও।
সোমবার (২৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি তেল না পাওয়ার আক্ষেপের কথা জানান।
দীর্ঘ অপেক্ষার পর ব্যর্থ হয়ে তিনি লিখেন, ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর দেশে জ্বালানি তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক দেখা দেয়।
তবে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত না অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বারবার আশ্বস্ত করছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তার মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত আছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST