প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ , ১০:৩০:০৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার ০৮নং মদনপুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো. রুহুল আমিন হাওলাদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা একে অপরের দুঃখ-কষ্ট ভাগ করে নেই।
নিজের সুদীর্ঘ রাজনৈতিক জীবনের মূলমন্ত্র ব্যক্ত করে তিনি বলেন, আমি আমার সমগ্র রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন সামাজিক এবং জনকল্যাণমূলক কাজ করে আসছি। অন্যায় বা নীতি-বহির্ভূত কোনো কাজের সাথে আমি কখনো আপস করিনি। আমার আদর্শই আমার শক্তি।
তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, মহান আল্লাহ তায়ালা যদি কোনোদিন আমাকে জনগণের প্রকৃত সেবক হিসেবে কবুল করেন, তবে আমি আমৃত্যু আমার নীতি ও আদর্শ সমুন্নত রাখবো, ইনশাআল্লাহ। মদনপুরা ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নের স্বার্থে নিজেকে উৎসর্গ করাই আমার মূল লক্ষ্য।
উল্লেখ্য, মো. রুহুল আমিন হাওলাদার বর্তমানে ০৮নং মদনপুরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অত্র ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাবেক আহ্বায়ক এবং বাউফল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজপথে সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচ্ছন্ন ও আদর্শবাদী নেতা হিসেবে পরিচিত।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ, জাতি ও বাউফলবাসীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রচারে: ০৮নং মদনপুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।


















Design & Developed by BD IT HOST