প্রতিনিধি 9 নভেম্বর 2026 , 7:10:46 প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্র কথা রাখেনি, যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেক্স:
যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত অর্থনৈতিক ও সামরিক অবরোধ অপসারণ না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ না তোলে, হামলা বন্ধ না করে, বাজেয়াপ্ত সম্পদ ফেরত না দেয় এবং নিষেধাজ্ঞা না সরায়, তবে শান্তির দিকে এগোনো একেবারেই অসম্ভব।
বাঘাই দাবি করেন, এসব দাবি নতুন কিছু নয়; ১৪ দফার ‘ইসলামাবাদ সমঝোতা’র অংশ হিসেবে মার্কিন প্রশাসন নিজেই এর আগে পয়েন্টগুলো মেনে নিয়েছিল। তবে পরবর্তীতে ওয়াশিংটন নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসে চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, জলপথটির নিরাপত্তার বিষয়ে ইরানের অবস্থান সর্বদাই পরিষ্কার। হরমুজ প্রণালি একটি নিরাপদ আন্তর্জাতিক পথ ছিল এবং এখনো আছে, কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি বাহিনীর আগ্রাসী কর্মকাণ্ডের কারণেই সেখানে অস্থিরতা তৈরি হয়েছে।
বাঘাই আরও হুঁশিয়ারি দিয়ে জানান, বর্তমানে এই অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত রাখতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজ ও নৌযানকে অবশ্যই ইরান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে।
সূত্র: আল-জাজিরা


















Design & Developed by BD IT HOST