প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ১২:৪২:৫৫ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেক্স:
যুক্তরাষ্ট্র যদি সময়মতো পদক্ষেপ না নিত এবং ইরানে হামলা না চালাত, তবে আজ ইসরাইল বলে কোনো দেশের অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি তিনি বাতিল না করলে বহু বছর আগেই ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। আর তা হলে আজ ইসরাইল মানচিত্র থেকেই মুছে যেত।
নিজের প্রশাসনের প্রথম দিকের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তৎকালীন বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছিল। এই সিদ্ধান্ত না নেওয়া হলে ইরান পারমাণবিক বোমার অধিকারী হতো এবং তার ফলে আজ ইসরাইলকে খুঁজে পাওয়া যেত না।
ট্রাম্পের মতে, ইরানের এই পারমাণবিক শক্তির কারণে শুধু ইসরাইলই নয়, বরং মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ আজ পুরোপুরি নিশ্চিহ্ন বা ধ্বংস হয়ে যেত।

সূত্র: আল-জাজিরা।


















Design & Developed by BD IT HOST