আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টকে বিএনপির অভিনন্দন

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৪ , ৭:৩৭:২২ প্রিন্ট সংস্করণ

অনলাইন সংস্করণ
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টকে বিএনপির অভিনন্দন
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। একই সঙ্গে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে দলটি।
শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য ও ইরানের দুই নেতাকে অভিনন্দন জানান।

তিনি বলেন, যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে লেবারপার্টি। তার প্রধান স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ইতোমধ্যে টুইটারের মাধ্যমে তাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন। আমরাও আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আশা করব যুক্তরাজ্যের যে ঐতিহ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা এবং তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বের যে সমস্ত দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, তাদের যে প্রভাব তা বিস্তার করার চেষ্টা করবেন। এটাও আশা করব তার নেতৃত্বে বৃটেনে যে রাজনৈতিক, অর্থনৈতিক সঙ্কট রয়েছে সেখানে কিয়ার স্টারমার নেতৃত্ব দিতে পারবেন।

অন্যদিকে ইরানেও নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তাকেও আমরা আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করব, ইরান তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে বলে জানান মির্জা ফখরুল।
দৈনিক একাত্তরের পাতা / স

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST