প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ , ৬:৩২:৪৬ প্রিন্ট সংস্করণ
বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু।

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে পম্পি বড়ুয়া (২৫) নামে এক তরুণী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে কক্সবাজার রেলপথের বোয়ালখালী অংশের ১৩ নম্বর রেলওয়ে ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পম্পি বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী কাঝর দিঘীর পাড় গ্রামের ভাগ্যধন বড়ুয়া ও প্রয়াত পূরবী বড়ুয়ার কন্যা। তাঁর শ্বশুরবাড়ি একই উপজেলার পূর্ব ইদিলপুর গ্রামে। তিনি ওই গ্রামের জুয়েল বড়ুয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে বোয়ালখালী উপজেলার ১৩ নম্বর রেলওয়ে ব্রিজের ওপর ট্রেনের নিচে কাটা পড়েন পম্পি বড়ুয়া। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পম্পি বড়ুয়ার এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পিত্রালয় ও শ্বশুরবাড়িসহ স্বজন-পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ২৫ বছর বয়সী এই তরুণীর মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় এলাকাতেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
তবে কীভাবে পম্পি বড়ুয়া রেললাইনের ওপর উঠেছিলেন এবং দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।


















Design & Developed by BD IT HOST