সারাদেশ

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫৩-বোতল বিদেশি মদ উদ্ধার

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৬ , ৬:২৯:৫৪ প্রিন্ট সংস্করণ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে বিজিবি এর বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ ৫৩ বোতল আটক করে।
আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৭৯,৫০০/-(ঊনআশি হাজার পাঁচশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে বিজিবি কর্মকর্তা জানান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST