বরিশাল

বাউফলে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা প্রস্তুতি সভা শেষে ক্রীড়া সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৬:১০:২১ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ সেপ্টেম্বর ২০২৫) বুধবার ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
সভায় ইউএনও আমিনুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। প্রতিযোগিতা সফল ও জাঁকজমকপূর্ণ করতে যা করণীয় আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
তিনি আরও নির্দেশনা দেন, প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করে সুন্দরভাবে খেলা পরিচালনা করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী, পূর্ব আদাবাড়িয়া ডিএস আলিম মাদ্রাসা,অধ্যক্ষ মোঃ আবদুল দ্যাহিয়ান,কালাইয়া হাচান সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কর্পূরকাঠি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ,বিদ্যালয়ের প্রধানগণ।
সভা শেষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে গ্রীষ্মকালীন ক্রিড়া সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। ক্রিড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলি বল, ক্রিকেট ব্যাট, হেলমেট, নেট , গ্লোবস, স্টাম , ব্যাডমিন্টন, ফেদার সহ নানা সামগ্রী বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST