সারাদেশ

বাউফলে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত।

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৩০:৪৮ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি২০২৫) সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন মনজু।
সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ আবু শালেহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ মাঈনুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলা সাখার সহ-সভাপতি মুহাম্মদ আমিন বিন সুলতান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র আনদোলন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী সহ আরো অন্য অন্য নেতা কর্মীরা।

অধিবেশনে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখার ২০২৫ সেশনের ১৫ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির বাংলাদেশ ছাত্র আনদোলনের সভাপতি এমদাদউল্লাহ(আল হাদী) , সহ-সভাপতি হুসাইন মুহাম্মাদ আল ইমরান ও মুহাম্মদ রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির সদস্যরা পরামর্শ ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST