বরিশাল

বাউফলে পৌর বিএনপি সভাপতির হুমায়ূন কবিরের ব্যক্তিগত অর্থায়নে গভীর নলকূপ স্থাপন

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ১১:৪৪:৪৮ প্রিন্ট সংস্করণ

বাউফলে পৌর বিএনপি সভাপতির ব্যক্তিগত অর্থায়নে গভীর নলকূপ স্থাপন

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভার সভাপতি হুমায়ুন কবিরের ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে হাজী বাড়িতে স্থাপিত গভীর নলকূপটির উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে নিরাপদ ও সুপেয় পানির সংকট থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে এ সংকট আরও তীব্র হয়ে ওঠে।
স্থানীয়দের পানির কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে হুমায়ুন কবির নিজস্ব অর্থায়নে গভীর নলকূপটি স্থাপনের উদ্যোগ নেন। এতে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট অনেকটা লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যক্তিগত উদ্যোগে জনকল্যাণমূলক এমন কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজের অন্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময় সহযোগিতা করা সামাজিক দায়িত্বের অংশ। কোনো কিছুর বিনিময়ে নয়, মানুষের কল্যাণ ও সদকায়ে জারিয়া হিসেবে এই নলকূপটি স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এ উদ্যোগের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।”
নলকূপ উদ্বোধনকালে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী বাবুল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা মুজিবুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST