প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৬ , ৭:৩১:৩৬ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু।
সভায় আসন্ন বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মিলনমেলা। এই উৎসবকে আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ও সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে নববর্ষের দিন আইনশৃঙ্খলা রক্ষা এবং যানজট নিরসনে পুলিশ প্রশাসনকে বিশেষ নজরদারি বাড়ানোর নির্দেশনা প্রদান করা হয়।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
পহেলা বৈশাখের সকল কর্মসূচি সফল করতে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


















Design & Developed by BD IT HOST