প্রতিনিধি 25 November 2026 , 1:57:40 প্রিন্ট সংস্করণ
বাউফলে নতুন ও পুরাতন সার ডিলারদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
উপজেলার নতুন ও পুরাতন সার ডিলারদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ নভেম্বর দুপুর ১২টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহম্মেদ। উপজেলা কৃষি অফিসার মোঃ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সারের সুষ্ঠু ব্যবস্থাপনা, সরবরাহ ও বিতরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলাররা উপস্থিত ছিলেন। বক্তারা সার বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত নিয়মকানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।


















Design & Developed by BD IT HOST