প্রতিনিধি ২৮ মার্চ ২০২৫ , ৭:২৭:১০ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা জুলাই শহীদ স্মরণে ও সাংবাদিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ মার্চ ২০২৫) শুক্রবার বিকাল ৩ টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এন.সি.পি) বাউফল উপজেলার আয়োজনে আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তারা দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের পরিবারকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করবো।
সভায় সভাপতিত্ব করেন বাউফল সাংবাদিক ক্লাবের উপদেষ্টা ও সাবেক বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।
অতিথিরা শহীদদের স্মরণে তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এ্যাডঃ জহিরুল ইসলাম, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, প্রথম আলো বাউফল প্রতিনিধি এবিএম মোঃ মিজানুর রহমান , বাউফল রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামার সুপন, শহীদ সাংবাদিক মেহেদি হাসানের পিতা মোঃ মোশাররফ হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে ঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি বাউফল উপজেলা শাখার অন্যতম নেতা মিজানুর রহমান।












Design & Developed by BD IT HOST