প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ৯:১৩:৫৯ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে এফবি আবদুল্লাহ তুফান নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলার ডুবির ৮ ঘণ্টা পর ভাগ্যক্রমে ১৮ জেলে উদ্ধার হলেও ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
এফবি আবদুল্লাহ তুফান ট্রলারের মালিক মো. সগির হোসেন জানান, ট্রলারের জেলেরা মাছ ধরার জন্য সাগরে জাল ফেলে অপেক্ষা করছিলেন। ঠিক রাত আড়াইটার দিকে ঝড়ের কবলে হঠাৎ সেটি ডুবে যায়। মুহূর্তের মধ্যেই ট্রলারে থাকা জেলেরা দিগ্বিদিক হয়ে লাফিয়ে পানিতে পড়ে যান। পরে ভাসতে ভাসতে মহিপুর এলাকার একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া মাঝি-মাল্লাদের মঙ্গলবার সকালে মহিপুর নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের সবার বাড়ি পাথরঘাটার বিভিন্ন স্থানে। ডুবে যাওয়া ট্রলারটির আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, খবর পেয়ে ট্রলারটি উদ্ধারের জন্য দুটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে এবং কোস্টগার্ডকে জানানো হয়েছে।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ |
| ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ |
| ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
| ২ | ৯ | ৩০ | ||||






Design & Developed by BD IT HOST