প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ , ১১:৫৫:১৪ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
গত ১৯’জুলাই জয়পুরহাটের পাঁচবিবি থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেনের সঙ্গে স্বাক্ষাত শেষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) উপজেলা কমিটি। গতকাল বুধবার বিকালে পাঁচবিবি থানায় উপস্থিত হয়ে নবাগত ওসি সাজ্জাদ হোসেন মহদোয়কে ফুলের শুভেচ্ছা জানায় সংগঠনের পক্ষ থেকে। সততা-নিষ্ঠার ও সাহসিকতার সাথে উপজেলার মাদক জুয়া চুরি ছিনতাই বাল্যবিবাহ বন্ধ সহ সকল উন্নয়ন কাজে এ সংগঠন আপনার পাশে দাঁড়াবে। এছাড়াও যেকোনো দূর্যোগ মুহূর্তে ও অসহায় মানুষের পাশে আমাদের সংগঠন সহযোগিতা করবে।
এসময় সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ সেকেন্দার আলী, সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ বজলুর রশিদ, সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আবু সাঈদ মোঃ নুরুন্নবী, দপ্তর সম্পাদক
কর্পোরাল (অবঃ) মোহাম্মদ বেলাল উদ্দিন,
তথ্য ও প্রচার সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ ইয়াসিন আলী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ সোলাইমান আলী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ আতোয়ার হোসেন সহ সংগঠনের অন্যান্য সিনিয়র সদস্যগণ উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST