সারাদেশ

পাঁচবিবিতে বসতবাড়ির পাশে মুরগির শেড নির্মাণের অভিযোগে ইউএনও বরাবর আবেদন

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৬ , ৭:১৮:২৫ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে আবাসিক এলাকায় বসতবাড়ির সংলগ্ন স্থানে মুরগির শেড নির্মাণের ফলে পরিবেশ দূষণ ও তীব্র দুর্গন্ধের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দ্য়েরেছেন এক ব্যক্তি। অভিযুক্ত ও ভুক্তভোগী পক্ষের বক্তব্যসহ এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
উপজেলার ভীমপুর গ্রামের মৃত আমিনুল মন্ডলের ছেলে মো. ছাইদুল ইসলাম (ভলি) গত ৬ আগস্ট ২০২৬ তারিখে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ছাইদুল ইসলাম উল্লেখ করেন, তাঁর বসতবাড়ির ঠিক পাশেই একই এলাকার লেদু জোয়ার্দারের ছেলে মোজাম্মেল হক জোয়াদ্দার (৬০) একটি মুরগির শেড নির্মাণ করছেন। ওই শেডে মুরগি লালন-পালন শুরু হলে মুরগির বিষ্ঠার উৎকট গন্ধে তাঁদের বাড়িতে বসবাস করা দুর্বিষহ হয়ে পড়বে এবং মারাত্মভাবে পরিবেশ দূষিত হবে। পরিবেশ রক্ষা ও বাড়ির পাশে এমন ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ বন্ধ করতে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হক জোয়াদ্দার বলেন, ‘মুরগির বিষ্ঠার গন্ধ যাতে ছাইদুলের বাড়িতে না যায়, সেজন্য তাঁর বাড়ির পাশে উচুঁ করে ওয়াল (দেওয়াল) নির্মাণ করে দেব।
ঘটনার বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST