আইন আদালত

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৪০:৩৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুরের ইসলামপুর থানার মহলগিরী এলাকার শাহজামালের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বিলকিছ বেগমকে তার বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনায় আবু তালেব রূগপঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST