প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ১২:৪৪:০০ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ ভালো থাকলে বেগম খালেদা জিয়া ভালো থাকেন, তারেক রহমান ভালো থাকেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পটুয়াখালীর বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় বিএনপির সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার এ কথা বলেন।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন,ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। তাই আপনারা ধানের শীষে ভোট দিন। বিএনপি সরকার গঠন করলে দেশের উন্নয়ন হবে, মানুষ ভালো থাকবে ইনশাআল্লাহ।
সাবেক এমপি সহিদুল আলম তালুকদার আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় দেশের উন্নয়নের কথা ভাবতেন। মানুষ কীভাবে স্বনির্ভর হবে, সেই চিন্তাই তিনি করতেন। তেমনি সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াও দেশের মানুষের জন্য কাজ করেছেন। তিনি ক্ষমতায় থাকতে দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, অধ্যাপক মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুস খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান সেলিম, সাবেক ছাত্রনেতা শাহীন রেজা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ ফাহাদসহ বাউফল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST