সারাদেশ

দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ঐতিহাসিক ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ৯:৩৬:১০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম (প্রতিনিধি):
চট্টগ্রামের দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির অঙ্গনে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিটে মঞ্চস্থ হতে যাচ্ছে বিশেষ ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন।

​বিশিষ্ট নাট্যকার কুমার নিরঞ্জন-এর রচনায় নির্মিত নাটকটির সম্পাদনা ও নির্দেশনায় : রাজীব পাঠক।
সংগীত পরিচালনায় : চট্টলার বিশিষ্ট সুরকার মিলন আচার্য।
নেপথ্যে কন্ঠে : মিলন আচার্য ও লাকী আচার্য।
নাটকটি প্রযোজনা করছেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদ।
পরিবেশনায় : সংলাপ থিয়েটার, চট্টগ্রাম।

​নাটকের মূল উপজীব্য ও কাহিনী :
​ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গমন করেন, তখন গোটা বৃন্দাবন যেন এক গভীর শূন্যতায় নিমজ্জিত হয়ে পড়ে। গোপ-গোপী, সখা-সখী, নন্দ-যশোদা এবং সমগ্র বৃন্দাবনবাসী প্রিয় শ্রীকৃষ্ণের বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে ওঠেন। সেই বিচ্ছেদের বেদনা, প্রেম, ভক্তি এবং কৃষ্ণপ্রেমে উদ্বেলিত বৃন্দাবনের হৃদয়স্পর্শী অনুভূতিই এই নাটকের মূল উপজীব্য।

​নাটকটিতে তুলে ধরা হয়েছে বৃন্দাবনের মানুষের অসীম কৃষ্ণভক্তি, শ্রীকৃষ্ণের শৈশব স্মৃতি এবং তাঁর অনুপস্থিতিতে বৃন্দাবনের নিঃসঙ্গ ও বেদনাময় পরিবেশ। একই সঙ্গে নাটকটি দর্শকদের সামনে ভক্তি, প্রেম ও আত্মত্যাগের এক অনন্য বার্তা পৌঁছে দেবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।
​অভিনয় শিল্পী ও কলাকুশলীবৃন্দ
​নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করবেন স্থানীয় ও আমন্ত্রিত একঝাঁক প্রতিভাবান নাট্যশিল্পী। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন-
শ্রী​কৃষ্ণ: সুজন দাশ
​বলরাম: রাজীব মল্লিক
​বীতংস: তীলেশ পারিয়াল টিটু
​সুধাম: শংকর চৌধুরী
​বসুধাম: অসীম চৌধুরী বাসু
​শ্রীধাম: তন্ময় দাশ গুপ্ত পিকলু
​নন্দরাজ: দোলন কৃষ্ণ ঘোষ
​আয়ান ঘোষ: অমল কান্তি দে
​শিব: প্রদীপ্ত তালুকদার
মা​কালী: সায়ন্তি দাশ গুপ্তা কোমল
​ছোট কৃষ্ণ: তীর্থ মহাজন অর্জুন
​ব্রাহ্মণ: মোশারফ হোসেন
​কালান্তর: অ্যাডভোকেট শিবু প্রসাদ ভদ্র
​দয়ানাথ: মাষ্টার সমীর চন্দ্র দে
​নিমে বাগ্দী: রিটন কান্তি দে
​কৃপাচার্য: রাজীব পাঠক
​রাধা: অর্থি ভট্টাচার্য
​অস্তি: শিপ্রা চৌধুরী
​কুটিলা: চৈতী সেন
​রুক্মিনি: বৈশাখী

​স্মারক : জীবন চন্দ্র দে।
​আমন্ত্রন ও প্রত্যাশা :

​মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দ ও সর্বস্তরের দর্শকদের এই ব্যতিক্রমী ধর্মীয় নাটকটি উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, নাটকটি দর্শকদের মাঝে ভক্তি, মানবতা ও শ্রীকৃষ্ণপ্রেমের চিরন্তন বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হবে এবং এলাকায় এক উৎসবমুখর ধর্মীয় আবহ সৃষ্টি করবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST