সারাদেশ

কাজিপুরে মাদকের তৎপরতা: এমপি সেলিম রেজার গভীর উদ্বেগ

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ১০:৫২:৪০ প্রিন্ট সংস্করণ

কাজিপুরে মাদকের তৎপরতা: এমপি সেলিম রেজার গভীর উদ্বেগ।
মোঃ আব্দুর রব মনসুর,কাজিপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখীতে মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, ধুনটের পাশ দিয়ে সোনামুখীতে মাদক প্রবেশের একটি রুট বা পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকেও সোনামুখীতে মাদক আসছে বলে তিনি উল্লেখ করেন।মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার প্রসঙ্গ তুলে এমপি সেলিম রেজা বলেন, পুলিশ ইচ্ছা করলেই কঠোর পদক্ষেপের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করতে পারে। মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা বলেও তিনি জানান।বক্তব্যে স্থানীয় নেতৃত্বের প্রসঙ্গও উঠে আসে। সোনামুখীতে মাদকসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে স্থানীয় নেতারা অবগত আছেন বলে তিনি দাবি করেন।
কেউ এ বিষয়গুলো না জানার ভান করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে সতর্ক করেন এই সংসদ সদস্য।এ সময় বিচার-সালিশের নামে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগের বিষয়েও তিনি কঠোর অবস্থানের কথা জানান এবং এ বিষয়ে উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন।এমপি সেলিম রেজা আরও বলেন, যারা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভালো মানুষদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের ওপর তিনি জোর দেন।মাদকসহ এলাকার অন্যান্য সমস্যা নিরসনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সোনামুখীর সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST