প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৫ , ৮:৪৫:১৭ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিএনপির সাবেক এমপি আলহাজ্ব শহিদুল আলম তালুকদার বলেছেন, এই দেশকে সঠিক নেতৃত্ব দিতে হলে বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই, তারেক রহমানের কোনো বিকল্প নেই। বিএনপিই পারবে এ দেশকে এগিয়ে নিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫ ) বিকেল ৩টায় উপজেলার কালিশুরী হাইস্কুল মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশ আর পরনির্ভরশীল থাকবে না। এই দেশ উৎপাদন ও উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ হবে। তাই আসুন, আমরা সকলে ঐ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি।
সভায় সভাপতিত্ব করেন, আলহাজ আবদুস সালাম সিকদার।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলম লিলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সেলিম, অধ্যাপক মাসুদুর রহমান , বাউফল উপজেলা বি এন পির সাবেক যুব বিষয়ক সম্পাদক ইমতিয়াজ রসুল পান্নু,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম জসিম, বাউফল পৌর বি এন পির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, আলহাজ আসলামুর রহমান, আলহাজ নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাহীন রেজা, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ ফাহাদ, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা,সাবেক যুগ্ম আহবায়ক সরিয়ত উল্লাহ সৈকত, প্রমুখ।


















Design & Developed by BD IT HOST