অনলাইন ডেক্স রিপোর্ট:
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। মঙ্গলবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি হতে অব্যাহতি, লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম এর চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোঃ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দৈনিক একাত্তরের পাতা /স
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা