নিজস্ব প্রতিনিধি:
বাউফল সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক দৈনিক একাত্তরের পাতা পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলামের বাবা আবদুর রশিদ চৌকিদারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) জুমাআ নামাজ বাদ এক দোয়া মিলাদের আয়োজনের মধ্যদিয়ে এ মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
তিনি গত বছরের (২৭ নভেম্বর-২০২৫) বুধবার দিন ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে ৫ ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৮ নভেম্বর শুক্রবার উপজেলার নওমালা বড় জামে মসজিদে জুমার নামাজের পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। পরে তার নিজ বাড়িতে দোয়া মাহফিল শেষে দুপুরের খাবারের আয়োজন করা হয়।
মরহুমের পুত্র সাংবাদিক শফিকুল ইসলাম তাদের পিতার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম আইন উপদেষ্টা: এ্যাডভোকেট নূরুল হক বাচ্চু
E-mail: dainik-ekattorerpata@gmail.com মোবাইল নাম্বার : 01710150103
অফিস: 147/1, মিরহাজিরবাগ (শেখ পাড়া), যাত্রাবাড়ী, ঢাকা